News Flash

  • Home
  • দিনের খবর
  • দলবিরোধী কার্যকলাপে রোষানলে পবন সিং, ভোজপুরী গায়ককে বহিষ্কার করল বিজেপি
Image

দলবিরোধী কার্যকলাপে রোষানলে পবন সিং, ভোজপুরী গায়ককে বহিষ্কার করল বিজেপি

পাটনা, ২২ মে (হি.স.): দলবিরোধী কার্যকলাপের জন্য রোষানলে পড়লেন ভোজপুরী গায়ক পবন সিং। বুধবার পবন সিংকে দল থেকে বহিষ্কার করল বিহার বিজেপি। লোকসভা নির্বাচনে এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন পবন সিং, আর তাতেই দলের রোষানলে পড়েছেন ভোজপুরী গায়ক।

বিহার বিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে আপনি ভোটে লড়ছেন। আর আপনার এই কাজ দল-বিরোধী। দলীয় অনুশাসনের বিরুদ্ধে আপনি কাজ করেছেন, এতে দলে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দল-বিরোধী কার্যকলাপের আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।” উল্লেখ্য, পবন সিং ঘোষণা করেছেন কারাকাট সংসদীয় আসন থেকে নির্দল প্রার্থী ভোটে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। আর তাই পবন সিংকে দল থেকে বহিষ্কার করল বিহার বিজেপি।

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top