পাটনা, ২২ মে (হি.স.): দলবিরোধী কার্যকলাপের জন্য রোষানলে পড়লেন ভোজপুরী গায়ক পবন সিং। বুধবার পবন সিংকে দল থেকে বহিষ্কার করল বিহার বিজেপি। লোকসভা নির্বাচনে এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন পবন সিং, আর তাতেই দলের রোষানলে পড়েছেন ভোজপুরী গায়ক।
বিহার বিজেপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, “এনডিএ প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে আপনি ভোটে লড়ছেন। আর আপনার এই কাজ দল-বিরোধী। দলীয় অনুশাসনের বিরুদ্ধে আপনি কাজ করেছেন, এতে দলে ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। দল-বিরোধী কার্যকলাপের আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে।” উল্লেখ্য, পবন সিং ঘোষণা করেছেন কারাকাট সংসদীয় আসন থেকে নির্দল প্রার্থী ভোটে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। আর তাই পবন সিংকে দল থেকে বহিষ্কার করল বিহার বিজেপি।



















