News Flash

Image

জলে ডুবে মৃত্যু পঞ্চাশোর্ধ মহিলার

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২১ মে: 

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু কলাবতী দেববর্মা নামে এক পঞ্চাশোর্ধ মহিলার। 

মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মঙ্গলবার  খোয়াই থানাধীন পুরাতন তবলা বাড়ি এলাকায়। মৃত মহিলার নাম কলাবতী দেববর্মা। 

পরিবার সূত্রে জানা যায় যে মঙ্গলবার সকাল আটটায় নিজ বাড়ির পুকুরে যায় উক্ত মহিলা। পুকুরে তখন জল সিঞ্চনের কাজ চলছিল। হঠাৎই মহিলা পা পিছলে পুকুরের জলে পড়ে যায়। ঘটনার সময় পুকুরের পাড়ে কেউ ছিলনা। এদিকে কলাবতী দেববর্মা নিজেও জানতো না, উনি যে সাঁতার জানে না। তাই সাতার না জানাতে জলে ডুবে মৃত্যু হয় কলাবতী দেববর্মার। ঘটনার পর কলাবতী দেববর্মাকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসে পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার পর  কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।  

খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসে খোয়াই থানার পুলিশ। পুলিশ উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এদিকে দুপুরে ময়না তদন্তের পর কলাবতী দেববর্মার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকদের হাতে। ঘটনাকে কেন্দ্র করে মৃতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top