News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতারণার করে একের পর এক চারটি বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার টি এস আর জওয়ান
Image

প্রতারণার করে একের পর এক চারটি বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার টি এস আর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে:
প্রতারণার করে একের পর এক চারটি বিয়ে করার অভিযোগে এক টিএসআর জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ঘটনায় বিবরণে জানা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে একের পর এক চার চারটি বিয়ে করার অভিযোগ উঠলো টিএসআর- র দ্বিতীয় ব্যাটেলিয়নের এক জওয়ানের  বিরুদ্ধে। হেমন্ত চাকমা(৩৭)নামে ঐ টিএসআর জওয়ান ব্যাটেলিয়নের আরকে নগর হেড কোয়ার্টারে রাইফেলম্যান পদে কর্মরত। গোমতী জেলার নতুন বাজার থানাধীন যতনবাড়ীতে বাড়ী হেমন্তের।

পরপর তিনবারের বিয়ের পর চতুর্থবার সে বিয়ে করেছে তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকার জনৈকা ডিভোর্সী মহিলাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই বিয়ে হয়। তেলিয়ামুড়ার গৌরাঙ্গটিলা ভাড়া বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতো হেমন্ত।

২০২৩ সালের ডিসেম্বর মাসে স্বামী হেমন্ত চাকমার বিরুদ্ধে প্রতারণা করে বিয়ে করা সহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার স্ত্রী।

পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯/৪২০/৪৯৮/৪৯৮ (এ) ধারায় মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করে।তদন্তে জানা যায় টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়নের অভিযুক্ত জওয়ান একের পর এক মোট চার চারটি বিয়ে করে। পুলিশ হেমন্তকে গ্রেপ্তার করে  আদালতে তোলা হলে অভিযুক্ত টিএসআর জওয়ান হেমন্ত চাকমাকে চৌদ্দ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top