News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল : পর্ষদ সভাপতি
Image

চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল : পর্ষদ সভাপতি

আগরতলা, ২১ মে: চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী।

প্রসঙ্গত, এবছর মাধ্যমিকের ছাত্রছাত্রী সংখ্যা ৩৩ হাজার ৭৩২ জন। উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ২৩ হাজার। ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। ৯ মে উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছিল।
আগরতলা শহরের দুটি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এবং চারটি স্কুলে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, এবছর ২,৪৩৮জন শিক্ষক-শিক্ষিকা উত্তরপত্র মূল্যায়নে নিযুক্ত থাকবেন।মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চারটি কেন্দ্র হল কামিনী কুমার উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বোধজং বালিকা বিদ্যালয়, বিজয় কুমার বালিকা বিদ্যালয় এবং বাণী বিদ্যাপীঠ।এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে দুটি কেন্দ্র হল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন এবং বড়দোয়ালী উচ্চমাধ্যমিক বিদ্যালয় ।আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা পরিকল্পনা রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের, জানান তিনি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top