News Flash

Image

ভিকি হত্যাকাণ্ডে পুলিশের জালে আরো এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে: উষা বাজার ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক ভিকি হত্যাকাণ্ডে এবারে বহিরাজ্য থেকে আটক করা হয়েছে রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে। এদিন বিমানে করে তাকে রাজ্যে নিয়ে আসে ত্রিপুরা পুলিশ। তাকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন সরকারপক্ষের আইনজীবী শংকর লোধ।

এদিকে সোমবার ফের সানি সাহা, বীরচক্র ঘোষ, উমা সরকার এবং আকাশ করকে কোর্টে তোলা হয়। বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী সংকর লোধ জানিয়েছেন, আকাশ করকে ৬ দিনের পুলিশ রিমান্ড এবং উমা সরকারকে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এদিন।

পাশাপাশি বীরচক্র ঘোষ এবং সানি সাহাকে জেল কাস্টটিডির আবেদন করা হয়। এই ঘটনা জড়িত অন্যান্যদেরও জালে তোলার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে পুলিশ বলে আশা প্রকাশ করেছেন আইনজীবী।

Releated Posts

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top