News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চম দফায় বিকেল ৩টে পর্যন্ত ৪৭.৫৩ শতাংশ ভোট পড়েছে, বাংলায় সর্বোচ্চ ৬২.৭২ শতাংশ
Image

পঞ্চম দফায় বিকেল ৩টে পর্যন্ত ৪৭.৫৩ শতাংশ ভোট পড়েছে, বাংলায় সর্বোচ্চ ৬২.৭২ শতাংশ

নয়াদিল্লি, ২০ মে (হি. স.) : সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টে পর্যন্ত মোট ভোট পড়েছে ৪৭ .৫৩ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৬২.৭২ শতাংশ।

নির্বাচন কমিশনের মতে, বিহারে ৪৫.৩৩ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৯০ শতাংশ, ঝাড়খণ্ডে ৫৩.৯০ শতাংশ, লাদাখে ৬১.২৬ শতাংশ, মহারাষ্ট্রে ৩৮.৭৭ শতাংশ, ওডিশায় ৪৮.৯৫ শতাংশ, উত্তর প্রদেশে ৪৭.৫৫ শতাংশ এবং পশ্চিমবঙ্গে ৬২.৭২ শতাংশ ভোট পড়েছে।

এই পর্বে উত্তরপ্রদেশের ১৪টি, মহারাষ্ট্রের ১৩টি, পশ্চিমবঙ্গের ৭ টি, ওডিশায় ৫টি, বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৩টি, জম্মু ও কাশ্মীরের একটি, লাদাখে একটি আসন অন্তর্ভুক্ত রয়েছে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এদিন ওডিশা বিধানসভার ৩৫টি বিধানসভা আসনের জন্যও একই সঙ্গে ভোট হচ্ছে। পরিসংখ্যান প্রকাশ করে কমিশন বলেছে, বিকেল ৩টে পর্যন্ত ওডিশায় মোট ৪৮.৯৫ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top