News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সিএএ-র বিরোধিতায় মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেবে কংগ্রেস
Image

ত্রিপুরায় সিএএ-র বিরোধিতায় মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেবে কংগ্রেস

আগরতলা, ২০ মে : কেন্দ্রীয় সরকার সারা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ বাস্তবায়নে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের আবেদনের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে জাতি জনগণনা পরিবর্তন হয়ে যাবে। তখন চাকুরী, জিডিপি সহ সবকিছুতে নিজেদের ভাগ বসাবে তাঁরা, যা ত্রিপুরাবাসী কোনোভাবে মেনে নেবেন না। তাই আগামীকাল প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সিএএ-র বিরোধিতা করে মুখ্য সচিবের কাছে ডেপুটেশন দেওয়া হবে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

এদিন তিনি বলেন, শুধুমাত্র ভোটে জেতার জন্য সরকার সারা দেশে সিএএ বাস্তবায়ন করছে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের এডিসি এলাকায় সিএএ লাগু হবে না। কিন্তু, ত্রিপুরা এডিসির বাইরে নয়।

এদিন তিনি তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ সিএএ বাস্তবায়নের তীব্র বিরোধিতা করেছিলেন। তৎকালীন সময়ের তিনি দাবি করেছিলেন উত্তর-পূর্ব রাজ্যগুলিতে সিএএ বাস্তবায়ন হলে সমস্যা আরও বাড়িয়ে তুলবে। কিন্তু আজ সামাজিক মাধ্যমে মানুষকে বোকা বানানোর জন্য সিএএ নিয়ে পোস্ট করছেন তিনি।

এদিন তিনি বলেন, সিএএ আইনে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে জাতি জনগণনা পরিবর্তন হয়ে যাবে। ত্রিপুরায় লক্ষ লক্ষ মানুষকে যখন ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে তখন গণতন্ত্র পরিবর্তন হয়ে যাবে। আগত নাগরিকদের তখন চাকুরী, জিডিপি সহ সবকিছুতে নিজেদের ভাগ বসাবে, যা ত্রিপুরাবাসী কোনোভাবে মেনে নেবেন না। কারণ, রাজ্যের বিভিন্ন গ্রামে কাজ, খাদ্য, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, পরিকাঠামোগত উন্নয়নয়ে ভুগছে। তারপর ও সরকার প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দিতে যাচ্ছে।

Releated Posts

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026

ত্রিপুরায় আদিবাসী উৎপাদকদের বাজার সম্প্রসারণে জোর; ৮৭টি বনজ পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ কেন্দ্রের

নয়াদিল্লি, ৫ আগস্ট: ত্রিপুরার আদিবাসী উৎপাদকদের আয় বৃদ্ধি, বনজ সম্পদের মূল্য সংযোজন এবং জাতীয় বাজারের সঙ্গে সংযুক্তিকরণের লক্ষ্যে…

ByBySandeep Biswas Aug 5, 2026

নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে প্রশাসনের সব স্তরকে আরও সমন্বিত, কঠোর ও ফলপ্রসূ ভূমিকা পালন করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট: নেশা ও অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে…

ByByReshmi Debnath Aug 5, 2026

নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও রেডিওলজিস্ট সংকটে চাপে জিবি হাসপাতাল

আগরতলা, ৫ আগস্ট: গত ৩০ জুলাই এজিএমসি ও জিবিপি হাসপাতালের মহিলা রেসিডেন্ট চিকিৎসকদের হোস্টেলে এক চিকিৎসকের কক্ষে অনুপ্রবেশের…

ByByTaniya Chakraborty Aug 5, 2026
Scroll to Top