News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট, থানায় মামলা
Image

নতুন বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে: ঊষা বাজারের পর এখন বাজারের কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত নরসিংগড় বাজার।কয়েক ঘণ্টার মধ্যে দুই দুই বার মারপিটের ঘটনা দুই পক্ষের মধ্যে। এয়ারপোর্ট থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
উষা বাজারের ঘটনার এখনো রেশ কাটেনি তারই মধ্যে বাজারের কমিটি গঠন করাকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হয়ে উঠে নরসিংগড় এলাকা। কয়েক ঘন্টার মধ্যে একাধিকবার মারপিটের ঘটনা ঘটেছে, অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা।পরবর্তী সময় থানায় মামলা করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, এয়ারপোর্ট থানার অন্তর্গত নরসিংগড় বাজারের পুরাতন কমিটিকে না জানিয়ে নতুন কমিটি গঠন করে ফেলে কতিপয় ব্যবসায়ীরা। স্থানীয় দেবজ্যোতি দেব উরফে মান্না নামে এক ব্যাক্তির তৎপরতায় গত ১০ই মে এই কমিটি গঠন করা হয়।  নতুন কমিটি নরসিংগড় বাজারে একটি সভার আয়োজন করলে পুরান কমিটি অর্থাৎ ব্যাবসায়ীদের ভোটে গঠিত কমিটি এই সভা করতে বাধা প্রদান করলেন দুই কমিটির মধ্যেই বিবাদ বাদে।

নতুন কমিটির বিরুদ্ধে অভিযোগ নতুন কমিটির সদস্যরা পুরান কমিটির সদস্যদের মারধর করে।প্রতিবাদে থানার দ্বারস্থ হয় পুরান কমিটির সভাপতি।  দেবজ্যোতি দেব উরফে মান্না সহ ৪ জনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা করেন এই ঘটনায় আক্রান্ত নড়সিংগড় বাজারের পুরান কমিটির সভাপতি।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে পুরান কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন স্থানীয় দেবজ্যোতি দেব ওরফে মান্না নামে এক ব্যাক্তির নেতৃত্বেই পঞ্চায়েতের মধ্যে বসে এই নতুন কমিটি গঠন করা হয়। তবে এই ঘটনায় দলীয় কোন বিষয় রয়েছে কিনা সে বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযোগকারীদের পক্ষের।

বলা বাহুল্য এই নতুন কমিটি,পুরান কমিটির বিবাদ সম্পর্কে কোনভাবেই অবগত নন বাজারের ব্যবসায়ীরা। স্থানীয় বিশেষজ্ঞ মহলের দাবি ঊষা বাজার ভারতরত্ন সংঘের নতুন কমিটি পুরাতন কমিটির সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ধরনের কোন অপ্রিতিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে উক্ত বিষয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এই বিষয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এগিয়ে আসার প্রয়োজন।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top