News Flash

  • Home
  • দিনের খবর
  • রবিবার তিলোত্তমায় অস্বস্তিকর আবহাওয়া, সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস
Image

রবিবার তিলোত্তমায় অস্বস্তিকর আবহাওয়া, সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১৯ মে (হি. স.): রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ভোটের দিন সকালের দিকে মনোরম পরিবেশ থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top