News Flash

  • Home
  • প্রধান খবর
  • মন্দির থেকে মূর্তি সরিয়ে কেউ অশান্তি করতে পারে বলে হুঁশিয়ারি মমতার
Image

মন্দির থেকে মূর্তি সরিয়ে কেউ অশান্তি করতে পারে বলে হুঁশিয়ারি মমতার

হুগলি, ১৮ মে (হি. স.) : মন্দির থেকে মূর্তি সরিয়ে অশান্তি করতে পারে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরোক্ষে এই ব্যাপারে ইঙ্গিত করেছেন বিজেপি-কে। নির্বাচনী সভার বক্তৃতায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে।

শনিবার আরামবাগের সভামঞ্চে মমতা বলেন, ‘‘সমস্ত জেলা প্রশাসনকে বলব মন্দিরগুলো খেয়াল রাখুন, সন্দেশখালি ব্যর্থ হওয়ার পরে ওদের প্ল্যান ওরা মন্দিরে মন্দিরে গিয়ে নতুন অশান্তি করতে পারে। সেগুলো করতে দেবেন না। কোনও জায়গায় যেন অশান্তি না হয়। যেখানে অশান্তি হবে, সেখানকার প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। তাই খেয়াল রাখুন। যেখানে যেখানে কিছু সরাবে সেখানে নতুন মূর্তি এনে দেবেন। আমরা ওঁদের মতো নয়। আমরা মন্দির থেকে মূর্তি সরাই না।’’

সন্দেশখালি নিয়ে মমতা বলেন, ‘‘মা বোনেদের দিয়ে কী লিখিয়ে নিয়েছে কেউ জানেনও না। সন্দেশখালির কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে। দেখবেন মাঝে মধ্যেই এরা মন্দির থেকে একটা পুতুল সরিয়ে দেয়। পুতুল মানে ওদের পুতুল, আমাদের ঠাকুর দেবতা। আমরা সেসব সরাই না। আমরা সম্মান করি। সে যে দেবতাই হোক। ওরা সরাতে পারে।’’

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top