News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৯ মে বাণী প্রকাশনীর অমূল্য স্নেহলতা স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান
Image

১৯ মে বাণী প্রকাশনীর অমূল্য স্নেহলতা স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: আগামী ১৯ মে ত্রিপুরা বাণী প্রকাশনীর উদ্যোগে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে সন্ধ্যা ৬ টায় অমূল্য স্নেহলতা স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। এই বৎসর পুরস্কার প্রাপক বিশিষ্ট লেখক ড. মুকুল কুমার ঘোষ। এই অনুষ্ঠানকে ত্রিপুরা বাণী প্রকাশনী বিশেষ সম্মাননা ও প্রদান করা হবে। ত্রিপুরা বাণী সম্মাননা প্রাপক রাজ্যের বিশিষ্ট ছড়াকার শ্রী চুনি দাশ।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী শুভাশিস তলাপাত্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও ছড়াকার শ্রী বিমলেন্দ্র চক্রবর্তী ও বাংলা ও মণিপুরী ভাষার বিশিষ্ট লেখক শ্রী এল বীরমঙ্গল সিংহ।

সভাপতিত্ব করবেন ককবরক ভাষার বিশিষ্ট লেখক শ্রী রবীন্দ্র কিশোর দেববর্মা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ত্রিপুরা বাণী প্রকাশনীর পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top