News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের রাজ্যে প্রবেশের পথে ১৫ লক্ষাধিক টাকার নেশাসামগ্রী উদ্ধার
Image

ফের রাজ্যে প্রবেশের পথে ১৫ লক্ষাধিক টাকার নেশাসামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে: ত্রিপুরায় পাচা‌রের প‌থে ক‌ন্টেনার গা‌ড়ি থে‌কে প‌নে‌রো লক্ষা‌ধিক টাকার নেশা জা‌তীয় কফ সিরাফ বা‌জেয়াপ্ত করলো পুলিশ। ঘটনায় একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

কিছু‌দিন বির‌তির পর এবার ফের ত্রিপুরায় পাচা‌রের প‌থে আসামের চুড়াইবা‌ড়ি ওয়াচ পোষ্ট পু‌লি‌শের হা‌তে নেশা সামগ্রী বোঝাই ১০ চাকার ক‌ন্টেনার গা‌ড়ি থে‌কে বা‌জেয়াপ্ত হল প‌নে‌রো লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাফ ফে‌ন্সি‌ডিল। এ‌তে আটক করা হয় গা‌ড়ি চাল‌কেও।

জানা গে‌ছে শুক্রবার সকা‌লে এনএল০১-এসি-০৭০০ নম্ব‌রের এক‌টি অনলাই‌নের খুচ‌রো সামগ্রী বোঝাই ক‌ন্টেনার গা‌ড়ি আসাম চুড়াইবা‌ড়ি‌ পু‌লিশ চে‌ক গে‌টে পৌঁছালে গাড়ি‌টি‌তে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি ক‌রেন গেট ইনচার্জ প্রণব মি‌লি। এ‌তে উক্ত গা‌ড়ির বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে ষোল কার্টু‌নে একশ‌টি ক‌রে মোট ষোলশ বোতল নেশাজাতীয় কফসিরাফ ফে‌ন্সি‌ডিল বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজা‌রি মূল্য প‌নে‌রো লক্ষা‌ধিক টাকার মত হ‌বে। এ কা‌ন্ডে আটক করা হ‌য়ে‌ছে গা‌ড়ি চালক‌কে। তার নাম জয়ন্ত দেব। বা‌ড়ি ধলাই ত্রিপুরার আমবাসা এলাকায়। পু‌লিশ ধৃ‌তের বিরু‌দ্ধে নিজ থে‌কে এন‌ডি‌পিএস ধারায় মাম‌লা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top