News Flash

  • Home
  • প্রধান খবর
  • ব্যাগে ভরে যুবতীর দেহ পাচারের চেষ্টা, মানালিতে গ্রেফতার অভিযুক্ত
Image

ব্যাগে ভরে যুবতীর দেহ পাচারের চেষ্টা, মানালিতে গ্রেফতার অভিযুক্ত

মানালি, ১৭ মে (হি. স.) : বিরাট বড় ব্যাগ নিয়ে মানালির হোটেল থেকে বেরোচ্ছিলেন এক যুবক। সন্দেহ হয় হোটেলকর্মীর। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। ব্যাগ থেকে বেরোয় এক যুবতীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের মানালিতে। এদিকে বিপদ বুঝে ওই যুবক গা ঢাকা দেয়। পুলিশ আসতে পারে এই সন্দেহে বিনোদ গা ঢাকা দিলেও শুক্রবার তাঁকে ধরে ফেলে পুলিশ।

জানা গেছে, ওই যুবককে নিয়ে ঘুরতে এসেছিলেন এক মহিলা। অভিযোগ, তাঁকেই খুন করে দেহ লোপাটের চেষ্টা করছিল ওই যুবক। শুক্রবার পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মে হোটেলে চেক ইন করেছিলেন দুজনে। অভিযুক্ত বছর ২৩-এর বিনোদ কুমার হরিয়ানার পালওয়াল জেলার বাসিন্দা এবং বছর ২৫-এর মৃত মহিলা মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা।

এক হোটেলকর্মী জানিয়েছেন, ১৫ তারিখ হোটেলে চেক-ইন করার পর সন্দেহজনক কিছু দেখা যায়নি। কিন্তু বৃহস্পতিবার হোটেল থেকে যখন বড় একটি ব্যাগ নিয়ে বিনোদ বেরোচ্ছিলেন তখন হোটেলকর্মীর সন্দেহ হয়। যদিও কী কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়। দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল তা জানা যায়নি এখনও।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top