News Flash

  • Home
  • খেলা
  • ভারতীয় ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে সোনার ছেলে নীরজকে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে চাইছেন কোচ ইগর স্তিমাচ!
Image

ভারতীয় ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে সোনার ছেলে নীরজকে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে চাইছেন কোচ ইগর স্তিমাচ!

কলকাতা, ১৬ মে (হি. স.) : বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েতের বিরুদ্ধে ভারতের মরণ-বাঁচন ম্যাচ রয়েছে ৬ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।সেই ম্যাচের আগে ভারতীয় ফুটবল দলকে উদ্বুদ্ধ করতে সোনার ছেলে নীরজকে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন কোচ ইগর স্তিমাচ! কিভাবে চাপ সামলে সর্বোচ্চ পর্যায়ে সফল্য পাওয়া যাবে সেই মন্ত্রই সুনীল ছেত্রীদের শেখাতে পারেন সোনার ছেলে নীরজ।

গতকাল বুধবার ভারতীয় দলের অনুশীলন না থাকায় ইগর গিয়েছিলেন কলিঙ্গ স্টেডিয়ামে নীরজের সোনা জয় দেখতে। নীরজের সোনা জয়ের পর উচ্ছ্বসিত ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘প্যারিস অলিম্পিক্সের জন্য নীরজকে শুভেচ্ছা।’’ ভারতীয় ফুটবল দলের প্রস্তুতি শিবিরে নীরজকে নিয়ে যাওয়ার জন্য কি কথা হলো?এই প্রসঙ্গে ইগর বলেছেন, ‘‘বুধবার নিজের ইভেন্ট নিয়ে ব্যস্ত ছিল নীরজ। তাই কথা বলার জন্য সময় বেশি পায়নি।’’

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top