News Flash

  • Home
  • খেলা
  • রামঠাকুর পাঠশালাকে হারিয়ে মূল পর্বের দাবিদার আনন্দনগর স্কুলও
Image

রামঠাকুর পাঠশালাকে হারিয়ে মূল পর্বের দাবিদার আনন্দনগর স্কুলও

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার লক্ষ্যে আনন্দনগর স্কুলও অন্যতম দাবিদার। ভবনস্ ত্রিপুরা ও আনন্দনগর এর ম্যাচে যে দল জয়ী হবে তারাই মূল পর্বে খেলার সুযোগ পাবে। মনীশ পাল ও প্রীতম দাসের দুর্দান্ত ব্যাটিং। এতে কুপোকাৎ হয়ে গেল রামঠাকুর পাঠশালা। টিসিএ পরিচালিত সদর আন্ত: স্কুল টি-টোয়েন্টি ক্রিকেটে বৃহস্পতিবার ঘটলো এই ঘটনা। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এদিন আনন্দনগর স্কুল মুখোমুখি হয় রামঠাকুর পাঠশালার। ম্যাচে আনন্দনগর স্কুল ৩৮ রানের ব্যবধানে হারিয়ে দিলো রামঠাকুর পাঠশালাকে। টসে জয়লাভ করে আনন্দনগর স্কুল প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান। ব্যাটে দলের হয়ে মনীশ পাল ৫৭, প্রীতম দাস ৪৪, আকাশ পাল ২২ উল্লেখযোগ্য রান করে। অতিরিক্ত থেকে দল পায় ১৫ রানের ভরসা। বোলিংয়ে রামঠাকুর পাঠশালার হয়ে একা সায়ন দাস ২০ রানে ৪টি উইকেট নেয়। এছাড়া ১টি করে উইকেট নেয় দীপজয় দেবনাথ ও বিশাল দাসরা। জয়ের জন্য রামঠাকুর পাঠশালার সামনে টার্গেট দাঁড়ায় ১৬৪ রানের। যাকে হাসিল করতে নেমে দল শুরুটা ভালো করলে ও শেষটা সঠিকভাবে করতে পারেনি। যার দরুন ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৫ রানে থেমে যায় রামঠাকুর স্কুলের স্কোর। ব্যাটে দলের হয়ে সুরজ সাহা ৪১, উদয় সাহা ১৯,দীপজয় দেবনাথ ১৩ রান করে। এছাড়া আর কেউই দু অংকের রান করতে পারেনি। অতিরিক্তের ৩০ রানের সুবাদে ১২৫ রান পর্যন্ত করতে সক্ষম হয় রামঠাকুর স্কুল। বিজয়ী দলের হয়ে বল হাতে রাজীব দাস ৫টি, সাহিল রায় ২টি এবং একটি করে উইকেট নেয় জনসন দেববর্মা, প্রীতম দাসরা। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে রাজীব দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top