News Flash

  • Home
  • খেলা
  • শিশু বিহারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে এগিয়ে প্রগতি
Image

শিশু বিহারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে এগিয়ে প্রগতি

প্রগতি বিদ্যাভবন-‌১৮৮/‌৮

শিশু বিহার স্কুল-‌১৪০/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। গুরুত্বপূর্ণ জয়। তাও শিশু বিহার স্কুল কে হারিয়ে। আন্তঃ স্কুল ক্রিকেটে জয় দিয়ে আসর শুরু করলো শক্তিশালী প্রগতি বিদ্যাভবন। বৃহস্পতিবার দুপুরে তালতলা মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রগতি ৪৮ রানে পরাজিত করে শিশু বিহার স্কুলকে। হারলেও প্রগতিকে জোড় লড়াই ছুড়ে দিয়েছিলো খোকন দে-‌র ছেলেরা। আর এদিনের পরাজয়ে শিশু বিহার স্কুল পিছিয়ে পড়লো। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। এদিন দুপুরে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে প্রগতি বিদ্যাভবন নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রান করে। দলের পক্ষে সুরজ সোম ৩২ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২,বিক্রম দেবনাথ ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০,সম্রাট দাস ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অঙ্কিত দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ রান করে। শিশু বিহার স্কুলের পক্ষে রূপন খান ৩৫ রানে ৩ টি এবং বিষ্ময় পাল ৪৩ রানে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শিশু বিহার স্কুল নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নীলাঞ্জন আচার্য ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০,শুভদীপ দাস ৪২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪  , জয়জিৎ সাহা ১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। প্রগতির অমন মিঁয়া ১০ রানে এবং রতন মালাকার ২৩ রানে ২ টি করে উইকেট দখল করে।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top