News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যাজোতি প্রকল্পের স্কুলে খারাপ ফলাফল, ডেমেঞ্জ কন্ট্রোলে শাসক দল
Image

বিদ্যাজোতি প্রকল্পের স্কুলে খারাপ ফলাফল, ডেমেঞ্জ কন্ট্রোলে শাসক দল

আগরতলা, ১৬ মে: ত্রিপুরায় বিদ্যাজোতি প্রকল্পের স্কুলগুলিতে খারাপ ফলাফলের কারণে বিরোধীদের সাঁড়াশি আক্রমনে রীতিমত কোনঠাসা রাজ্য সরকার। তাই এবার ডেমেঞ্জ কন্ট্রোলে নামলো শাসক দল বিজেপি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী দাবি করেন, বিদ্যাজোতি প্রকল্পের স্কুলগুলিতে খারাপ ফলাফলের কারণে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। যারা পরীক্ষায় কম্পার্টমেন্টাল পেয়েছে তাদেরকে বিশেষ কোচিং -এর ব্যবস্থাও নেওয়া হবে।

এদিন তিনি বলেন, বিদ্যাজ্যোতির আওতাভুক্ত মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনেক ছাত্রছাত্রী কম্পার্টমেন্টাল পেয়েছে। যারা কম্পার্টমেন্টাল পেয়েছে তাদেরকে গ্রীষ্মকালীন ছুটিতে বিশেষ কোচিং এর মাধ্যমে শীঘ্রই আবারো পরীক্ষা নেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দফতর। পাশাপাশি যে স্কুলগুলি খারাপ ফলাফল পেয়েছে সেই স্কুলগুলির পরিকাঠামো দিক দিয়ে বিশেষ নজর দেওয়া হবে।

পাশাপায়ি এদিন তিনি বলেন, সিপিএম সাংবাদিক সম্মেলনের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। ত্রিপুরার নাম খারাপ করছে। সিপিএমের অপপ্রচারের বিরুদ্ধে আগামী ১৮ মে সারা রাজ্যব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। এদিন তিনি বলেন, সিপিএম সাংবাদিক সম্মেলনের নামে তাদের চিরাচরিত স্ক্রিপ্ট পড়ছে।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top