News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে পাশের হার খুবই কম, বিক্ষোভ এফ এফ আই এবং টি এস ইউ-র
Image

বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে পাশের হার খুবই কম, বিক্ষোভ এফ এফ আই এবং টি এস ইউ-র

আগরতলা, ১৬ মে : বিজেপি সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে ছাত্রছাত্রীদের। এ বছর বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলিতে পাশের হার খুবই কম। এরই প্রতিবাদে আজ এফ এফ আই এবং টি এস ইউ ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার অফিস কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে সংগঠনের তরফ থেকে হুশিয়ারী দিয়েছে।

জনৈক নেতা বলেন, বিজেপি সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তের সিবিএসই পরীক্ষায় শোচনীয় ফলাফল হয়েছে। পরিকাঠামোর অভাবে রাজ্যের স্বনামধন্য বিদ্যালয়গুলি আজ ধুঁকছে। তাছাড়া, বেশ কয়েকটি বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। কার্যত বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বিভীষিকা হয়ে এই ব্যবস্থা এসেছে। পাশাপাশি, সিবিএসই বোর্ড বিদ্যাজ্যোতি প্রকল্পের পঠনপাঠনের প্রক্রিয়াও ভালোভাবে জানে না।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top