News Flash

  • Home
  • দিনের খবর
  • “যত পারেন জোর করুন, সিএএ হবেই”, ফের দাবি অমিত শাহর
Image

“যত পারেন জোর করুন, সিএএ হবেই”, ফের দাবি অমিত শাহর

হুগলি, ১৫ মে (হি. স.) : ‘‘আমি মমতা দিদি এবং আপনার ভাইপোকে বলে যাচ্ছি, যত পারেন জোর করুন, সিএএ হবেই।’’ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামোল্লেখ করে বুধবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হুগলির মশাট বাজারে নির্বাচনী সভায় তিনি বলেন, ‘‘কাশ্মীরে আর অশান্তি হয় না। এখন পাক অধিকৃত কাশ্মীরে স্বাধীনতার জন্য স্লোগান ওঠে। পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি হয়। মোদী জমানায় এটাই সাফল্য। পাক অধিকৃত কাশ্মীর ভারতের হওয়া উচিত কি না? শ্রীরামপুরের মাটিতে বলছি, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী আপনারা ভয় পেলে পান। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর আমরা নিয়েই ছাড়ব।’’

তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‘শ্রীরামপুরকে বাঁচাতে কল্যাণকে হারিয়ে কবীরকে জয়ী করুন। প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করুন। বাংলা থেকে ৩০ আসন দিন।’’

Releated Posts

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026

দুর্গাপুজোয় সব কমিটি পিছু ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি বছর রাজ্যের সমস্ত কমিউনিটি দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা…

ByByNews Desk Sep 8, 2026

বিভিন্ন ক্ষেত্রের চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী অধিকারীর

কলকাতা, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দফতরের অধীন চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top