News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ মানবিক হোন, দাবি কল্যাণপুরের
Image

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ মানবিক হোন, দাবি কল্যাণপুরের

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ মে: কল্যাণপুর এবং কল্যানপুর সন্নিহিত এলাকার সাধারণ মানুষের সমস্যার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কল্যাণপুর শাখা। মূলত খবর নিয়ে জানা গেছে গ্রামীণ ব্যাংকের কোন একটা প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ চলছে । সেই বিষয়টার জন্য পরিষেবা প্রায় মুখ থুবড়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে দেখা যাচ্ছে কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন এলাকার রেগা শ্রমিক এবং যারা বিভিন্ন প্রকারের ভাতার টাকা কল্যাণপুর গ্রামীণ ব্যাংক থেকে তুলে থাকেন, তারা।

আরো জানা গেছে ব্যাংক কর্তৃপক্ষ সঠিকভাবে কবে এই সমস্যার সমাধান হচ্ছে তা বলতে পারছেন না। যার ফলে বিভিন্ন দূর-দূরান্ত থেকে একাংশ গ্রাহকেরা প্রায় প্রতিনিয়ত ব্যাংকে এসে ঘুরে যাচ্ছেন। কেউবা ভাতার টাকার জন্য ঘুরছেন আবার কেউবা রেগা প্রকল্পের টাকা ব্যাংক একাউন্টে জমা হওয়ার পর সেই টাকা তোলার জন্য ঘুরছেন, খবর এমনটাই।

বেশ কয়েকজন গ্রাহক, এমনকি প্রবীণ গ্রাহকদের অভিযোগ হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের তাল বাহানার জন্য তাদের ভুগতে হচ্ছে। এর পাশাপাশি যেভাবে প্রায় প্রতিনিয়ত প্রচন্ড রৌদ্রের মধ্যেও কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের বাইরে ব্যাপক সংখ্যক গ্রাহকদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে তা থেকে যদি কোন প্রকারের অনভিপ্রেত ঘটনা ঘটে যায় এর দায়ভার কে নেবে? এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে।

অর্থাৎ সব মিলিয়ে বলা যায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কল্যাণপুর শাখার পরিষেবা নিয়ে গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। ঠিক এর পাশাপাশি এই মুহূর্তে ব্যাংকের নিজস্ব কাজের জন্য খেসারত দিতে হচ্ছে বিভিন্ন এলাকার গ্রাহকদের। দাবি উঠছে, কর্তৃপক্ষের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে ছন্দে ফিরুক কল্যাণপুরের মানুষের অন্যতম ভরসা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কল্যাণপুর শাখা।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top