মৃত্যুমুখে ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক, মুখ্যমন্ত্রীর নিকট সহায়তার আবেদন

আগরতলা, ১৪ মে : মৃত্যুমুখে ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথ। আটদিন ধরে হাসপাতালে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন তিনি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইলেন অসহায় স্ত্রী।

চাকুরিচ্যুত শিক্ষক মাধব দেবনাথের স্ত্রী জানিয়েছেন, পশ্চিম নয়াগাঁও এলাকার বাসিন্দা মাধব দেবনাথ। দীর্ঘ দিন যাবৎ তিনি লিভারজনিত দূরারোগ্য রোগে ভুগছেন। ঋণ নিয়ে বহিঃরাজ্যে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে কিছুদিন অতিক্রান্ত হলে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে গত আটদিন হাসপাতালে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন। ঋণের টাকায় চিকিৎসা খরচ চালাতে গিয়ে পরিবারের সদ্যসরা এখন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বর্তমানে তিনি এবং পরিবারের সদ্যসরা মানসিক অবসাদে ভুগছেন। তাই স্বামীর চিকিৎসা ও পরিবার পরিচালনার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা চাইলেন অসহায় স্ত্রী।