News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী
Image

বারাণসী লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী

বারাণসী, ১৪ মে : প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বারাণসী লোকসভা আসন থেকে টানা তৃতীয়বারের মতো দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সপ্তম ও শেষ দফায় বারাণসী আসনের ভোট হবে ১ জুন। মঙ্গলবার ছিল সপ্তম পর্বের মনোনয়ন দাখিলের শেষ দিন।

পুষ্প নক্ষত্রে কালেক্টরেট চত্বরে জেলা নির্বাচন অফিসারের সামনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গঙ্গা সপ্তমীতে মা গঙ্গাকে প্রণাম করার পর প্রধানমন্ত্রী কাশীর কোতোয়াল বাবা কাল ভৈরবের দ্বারস্থ হন, তাঁর কাছ থেকে অনুমতি ও আশীর্বাদ নেন এবং সেখানে নাম নথিভুক্ত করেন। সোমবার কাশী বিশ্বনাথের আনুষ্ঠানিক পুজো করেছিলেন মোদি। কাল-ভৈরব মন্দিরে পুজো এবং কালেক্টরেট কমপ্লেক্সে মনোনয়নের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন।

Releated Posts

ত্রিপুরা সরকারের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top