News Flash

  • Home
  • দিনের খবর
  • রাশিয়ার বুকে ইউক্রেনের মিসাইল হামলা, মৃত অন্তত ১৫
Image

রাশিয়ার বুকে ইউক্রেনের মিসাইল হামলা, মৃত অন্তত ১৫

কিয়েভ, ১৩ মে, (হি.স.): এখনও থামেনি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। দুবছর পরও কোনও রফাসূত্রে মেলেনি। ইউক্রেনে ক্রমশ আক্রমণ বাড়িয়ে চলেছে রুশ সেনাবাহিনী। তবে থেমে নেই ইউক্রেনও। রাশিয়ায় হামলা জারি রেখেছে ইউক্রেনীয় বাহিনী। এবার ইউক্রেনের মিসাইল আছড়ে পড়ল রাশিয়ার বেলগোরোডের একটি বহুতলে। ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

দুদেশেই অবিরাম চলছে মৃত্যুমিছিল। দুদেশেই পিছিয়ে আসতে নারাজ। তাই হামলা চলছেই। এর মাঝেই সোমবার রাশিয়ার দক্ষিণপশ্চিম শহর বেলগোরোডের একটি বহুতলে মিসাইল হামলা করে ইউক্রেন। মুহূর্তে ভেঙে পড়ে ১০ তলা বিল্ডিংটি। ধ্বংসস্তূপ সরিয়ে ২ শিশু সহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১৫ জনের মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top