ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপ্রত্যাশিত পরাজয় রাজ্য দলের। কার্যত ছিটকে গেলো ত্রিপুরা। ছত্তিশগড়ের নারায়নপুরে অনুষ্ঠিত হবে স্বামী বিবেকানন্দ জাতীয় অনূর্ধ্ব-২০ বালকদের ফুটবল আসর থেকে। ওই রাজ্যের রামকৃষ্ণ মিশন মাঠে মঙ্গলবার বিকেলে অসমের মুখোমুখি হয়েছিলো ত্রিপুরা। শুরুতে ত্রিপুরা অনেকটা ভালো খেলার চেষ্টা করলেও ম্যাচ যতটা গড়িয়েছে ততই পিছিয়ে পড়েছে রাজেশ রায় চৌধুরির ছেলেরা। ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ৬-০ গোলে। দুই অর্ধে ত্রিপুরা তিনটি করে গোল হজম করে। খেলা শেষে হতাশ ত্রিপুরা দলের ম্যানেজার শুভেনজিৎ সিনহা বলেন,”শুরুতেই যদি দলনায়ক অমিত জমাতিয়া সহজ সুযোগ হেলায় নষ্ট না করতো তাহলে ম্যাচ জমতো। জন জমাতিয়ার থ্রু পাস থেকে অমিত সহজ সুযোগ নষ্ট করে গোটা দলের মনোবল ভেঙ্গে দেয়। এছাড়া জঘন্য গোলকিপিং করেছে গোলরক্ষক প্রদীপ্ত চক্রবর্তী”। ১৫ মে আসরের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। এদিকে সোমবার সকালে জি গ্রুপের অপর ম্যাচে অরুণাচল প্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্যে খেলাটি গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি হয়েছে।

জাতীয় ফুটবল : আসাম থেকে ৬ গোল হজম করে কার্যত ছিটকে গেলো ত্রিপুরা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















