News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অপহৃত নাবালিকাকে খুঁজে বের করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের
Image

অপহৃত নাবালিকাকে খুঁজে বের করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ হিন্দু জাগরণ মঞ্চের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে: অপহৃত নাবালিকাকে খুঁজে বের করার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বরা।  প্রায় ১০দিন আগে মধুপুর থানার অন্তর্গত আনন্দদেব্বর্মা পাড়া এলাকা থেকে ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরবর্তী সময়ে এ বিষয়ে মধুপুর থানায় একটি মামলা করেন ওই নাবালিকার পরিবারের লোকজন। কিন্তু আশ্চর্যজনকভাবে এতদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ওই নাবালিকা মেয়েকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই ওই নাবালিকা মেয়েকে অতিসত্ত্বর উদ্ধারের দাবি জানিয়ে মধুপুর থানা ঘেরাও করে হিন্দু সমাজের কার্যকর্তারা। আগামী দু’দিনের মধ্যে ওই মেয়েকে উদ্ধার না করা হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে কড়া হুশিয়ারি দেন তারা।

এদিন অপহৃত নাবালিকার মাকে সঙ্গে নিয়ে মধুপুর থানা গিয়ে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা থানার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে নাবালিকাকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব না হলে তারা বৃহত্তর আন্দোলন সংঘটিত করতে বাধ্য হবেন।

এজন্য আনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ প্রশাসনকে দায়ী থাকতে হবে বলেও তারা স্পষ্ট বার্তা দিয়েছেন। হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ আরো জানান, অপহরণকারী সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক ও তার পরিবারের লোকজনরা নাবালিকার মাকে প্রতিনিয়ত মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। মামলা প্রত্যাহার না করলে প্রাণনাশ করা হবে বলেও হুশিয়ার দেওয়া হচ্ছে। সবকিছু জেনে শুনেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ না করায় হিন্দু সংগঠনের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছে সংগঠনগুলো।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top