ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক কসমোপলিটন ক্লাবের। তৃতীয় ম্যাচের মাথায় আজ, শনিবার পোলস্টারকে ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে কসমোপলিটন জয়ী হয়েছে। খেলা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন ক্লাব লীগ টুর্নামেন্ট। সকালের বৃষ্টিতে ম্যাচ শুরুতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ২০ করা হয়। বেলা ১:২৫ মিনিট নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে কসমোপলিটন সীমিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে শংকর পাল অনবদ্য ৭৪ রান পায় ৪০ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। বাবুল দে-র ২৮ রানও কিছুটা উল্লেখ করার মতো। পোলস্টারের সুভাষ চক্রবর্তী ৩২ রানে চারটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৯.১ ওভারে চার উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে। আয়ুশ দেবনাথ সর্বাধিক ৪৩ রান পায়। কসমোপলিটনের চন্দন রায় তিনটি এবং অভিজিৎ চক্রবর্তী দুটি উইকেট পেয়েছিল। নির্দিষ্ট পদ্ধতিতে কসমোপলিটনকে ১২৫ রানে জয়ী ঘোষণা করা হয়। বিজয়ী দলের ব্যাটার্সের দুর্দান্ত পারফরমেন্সের জন্য শংকর পাল কে ম্যান অব দ্যা ম্যাচের খেতাব দেওয়া হয়েছে।

সন্তোষ স্মৃতি ক্লাব লীগ ক্রিকেট জয়ের হ্যাট্রিক কসমোপলিটনের
Tags:
Releated Posts
লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান
লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…
ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা
নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…
আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা
এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…
রাষ্ট্রপতি ভবনে ১৩৫তম ডুরান্ড কাপের ট্রফি উন্মোচন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ১৩৫তম ডুরান্ড কাপ…


















