News Flash

  • Home
  • খেলা
  • সেন্ট পলস স্কুলকে হারিয়ে দারুন শুরু উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের
Image

সেন্ট পলস স্কুলকে হারিয়ে দারুন শুরু উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল জয়ী হয়েছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে দুপুরের ম্যাচে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুল ৩২ রানের ব্যবধানে সেন্ট পলস স্কুলকে পরাজিত করেছে। বৃষ্টিতে মাঠ অপ্রস্তুত হয়ে যাওয়ায় খেলা শুরুতে এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। স্বাভাবিক কারণে ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়েছে। টস জিতে সেন্ট পলস স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে উনাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল সীমিত ১৫ ওভারে পাঁচ উইকেটে ১৩৪ সংগ্রহ করে। দলের পক্ষে আব্দুল রহমানের  ৩১ এবং আবির কর্মকারের ২৯ রান উল্লেখযোগ্য। সেন্ট পলস স্কুলের স্বর্ণদ্বীপ দেব দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে সেন্ট পলস স্কুল আট উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৫ ওভার ফুরিয়ে যায়। বিপ্রদীপ রুদ্র পাল সর্বাধিক ২৯ রান পায়। উমাকান্ত একাডেমির উদীত্ত দেব ১০ রানে তিনটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, আবির কর্মকারও পেয়েছে দুটি উইকেট।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top