News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের সাত, ক্ষুব্ধ শাসকদল
Image

মুর্শিদাবাদে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের সাত, ক্ষুব্ধ শাসকদল

মুর্শিদাবাদ, ১০ মে (হি.স.): মুর্শিদাবাদের রানিগনগরের আগের একটি ঘটনায় কর্তব্যরত পুলিশকর্মীদের মারধরের অভিযোগে সাত তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার রানিনগর থানার মালিবাড়ি-১ অঞ্চলের মরিচা নিচুপাড়া এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাঁর ভাইয়ের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়েছিলেন। তাতে এক জন এএসআই, এক জন কনস্টেবল এবং এক জন সিভিক ভলান্টিয়ার আহত হন।

এই গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল। ঘটনা প্রসঙ্গে মালিবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলম বলেন, ‘‘পুলিশ সিপিএম এবং কংগ্রেসের দালালি করছে। আমার এর সঠিক বিচার চাই।’’

তদন্তকারী পুলিশকর্মীদের আক্রান্ত হওয়ার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী গ্রামে আটকে থাকা পুলিশ বাহিনীকে উদ্ধার করতে যায়। অভিযোগ, সেই সময় তৃণমূলের কয়েক জন পুলিশের উপর হামলা চালান। বাধ্য হয়ে পুলিশ লাঠি চালায়। তার পরেই এই গ্রেফতারি।

তৃণমূলের দাবি, পুলিশ দু’পক্ষের কথা না শুনে কেবলমাত্র বাম-কংগ্রেস সমর্থকদের কথা শুনছিল বলে অভিযোগ তোলে শাসকদল। এ নিয়ে ওই এলাকার কিছু তৃণমূল কর্মী এবং সমর্থক পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top