News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব
Image

মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব

আগরতলা, ১০ মে : মানবিকতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুই বছরের শিশুর চিকিৎসায় আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিপ্লব কুমার দেব। কঠিন পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন আহত শিশুর পরিবার।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত সাত এপ্রিল রাজনগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধ্যম কৃষ্ণপুরের বাসিন্দা দিনমজুর অর্জুন ত্রিপুরার দুই বছরের বাচ্চাটি খেলতে খেলতে আচমকাই গরম কড়াইয়ে পড়ে যায়। এতে তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বাবা দিনমজুরি করে কোন রকমে পাঁচজনের সংসার প্রতিপালন করেন।

বিষয়টি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেবের নজরে আসতেই তৎক্ষণাৎ তাঁর অফিস থেকে প্রতিনিধি পাঠান শান্তির বাজার জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। শিশুটির চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাঠান বিপ্লব কুমার দেব। আগামী দিনেও পাশে থাকার কথা জানিয়েছেনl কঠিন পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে ধন্যবাদ জানায় আহত শিশুর পরিবার।

সাথে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। তিনিও এই মানবিক পদক্ষেপের জন্য বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়েছেন। তার সঙ্গে শিশু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান এই শিশুটি বর্তমানে বিপদ মুক্ত রয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।

কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় পা হারানো এক ব্যক্তির কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি। উনার এই সহায়তায় আশার আলো পেল পরিবারটি l

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top