News Flash

  • Home
  • প্রধান খবর
  • খুললো কেদারনাথ মন্দির, অক্ষয় তৃতীয়ায় ভক্তসমাগম
Image

খুললো কেদারনাথ মন্দির, অক্ষয় তৃতীয়ায় ভক্তসমাগম

রুদ্রপ্রয়াগ, ১০ মে (হি. স.) : দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর শুক্রবার অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে ফের খুলেছে কেদারনাথের দরজা। পাশাপাশি গঙ্গোত্রী ও যমুনোত্রীর পথও খুলে দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী ১২ মে খুলবে বদ্রীনাথের দরজাও। এদিন ভোরে কেদারনাথের দরজা খোলার মুহূর্তে হেলিকপ্টারের মাধ্যমে শুরু করানো হয় পুষ্পবৃষ্টি। এছাড়া ৪০ কুইন্টাল ফুল দিয়ে এদিন সাজানো হয়েছে কেদারনাথ ধাম।

শুক্রবার ভোরে কেদারনাথ মন্দিরের দরজা খোলার সময়ে অগণিত ভক্ত উপস্থিত ছিলেন। তাদের সঙ্গেই ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং তাঁর স্ত্রী। শিবের দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির খোলার মুহূর্তে পুষ্পবৃষ্টি করানো হয়।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top