News Flash

Image

মায়ের বকুনিতে ছেলের আত্মহত্যা

আগরতলা, ১০ মে : মায়ের বকুনি সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ছেলে। ওই ঘটনার বিশালগড় রাস্তার মাথা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, রাস্তার মাথা এলাকায় বাসিন্দা আপন দেবনাথ দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত অবস্থায় প্রতিনিয়ত বাড়িতে ফিরে। মায়ের কাছ থেকে প্রতিনিয়ত জোরপূর্বক টাকা নিয়ে বাইরে থেকে বন্ধুদের সাথে নেশা সেবন করে বাড়িতে ফিরে। শুক্রবার রাতেও তা ব্যতিক্রম হয়নি। নেশা গ্রস্ত অবস্থায় শুক্রবার রাতে বাড়িতে আসার পর আপন দেবনাথের মা ছেলেকে শাসন করেন। মায়ের সাথে কিছুটা সময় কথা কাটাকাটি হওয়ার পর মা ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে মা ঘুম থেকে দেখতে পায় আপন দেবনাথ ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় রয়েছে।ছেলের এমন অবস্থা দেখতে পেয়ে মা চিৎকার শুরু হয়। আপন দেবনাথের মায়ের চিৎকার শুনে রাতে এলাকাবাসীর জড়ো হতে থাকে মৃত আপন দেবনাথের বাড়িতে।খবর দেওয়া হয় বিশালগড় থানায়। ঘটনার খবর পেয়ে রাতে বিশালগড় থানার পুলিশ ছুটে যায়।

কিন্তু এলাকাবাসীর অভিযোগ, রাতে পুলিশ মৃতদেহ ঝুলন্ত অবস্থায় থেকে নামানোর কোনরকম উদ্যোগ গ্রহণ করেননি।রাত ১: ৩০ মিনিট থেকে সকাল পর্যন্ত মৃত দেহ বারান্দায় ঝুলন্ত অবস্থায়। এলাকাবাসী সকাল হতে একাধিকবার থানায় যোগাযোগ করা হলে পুলিশ সে মৃতদেহ নামিয়ে আনার মত কোনরকম উদ্যোগ গ্রহণ করেনি এমনকি পরিবারের লোকেদের বলে দেন যদি আপনারা পারেন তাহলে মৃতদেহ নামিয়ে নিন। পুলিশের দায়িত্ব জ্ঞান হীনতার নিয়ে প্রশ্ন তুললেন এলাকাবাসী।।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top