News Flash

  • Home
  • দেশ
  • আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বিজেপির সঙ্গে কাজ করছেন : প্রিয়াঙ্কা গান্ধী
Image

আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বিজেপির সঙ্গে কাজ করছেন : প্রিয়াঙ্কা গান্ধী


রায়বরেলি, ৯ মে (হি.স.): বড়সড় দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁর মতে, “আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বিজেপির সঙ্গে কাজ করছেন।” বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের রায়বরেলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেছেন, “আমি বারবার বলছি। আসাদুদ্দিন ওয়াইসি সরাসরি বিজেপির সঙ্গে কাজ করছেন। তেলেঙ্গানা নির্বাচনে এটা খুব স্পষ্ট হয়ে গিয়েছে।”

রাহুল গান্ধীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আম্বানি-আদানি’ মন্তব্য সম্পর্কে প্রিয়াঙ্কা বলেছেন, “মনে হচ্ছে প্রধানমন্ত্রী মোদীও তাঁদের নাম নিতে বাধ্য হয়েছেন। তিনি বলছেন, রাহুল গান্ধী তাঁদের নাম নেওয়া বন্ধ করেছেন, এখন তিনিই তাঁদের সম্পর্কে প্রতিদিন কথা বলছেন।”

প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি নির্বাচনী প্রচারে বলেছেন, ৪০০টি আসনের প্রয়োজন যাতে কংগ্রেস অযোধ্যায় রাম মন্দিরে বাবরি তালা লাগাতে না পারে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, “এটি নির্লজ্জ মিথ্যা কথা। কংগ্রেস বারবার বলেছে সবাই (সুপ্রিম কোর্টের) সিদ্ধান্তকে সম্মান করবে এবং আমরা সেটাই করেছি।”

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top