News Flash

  • Home
  • Uncategorized
  • মান্ধাতা আমলের বেইলী ব্রিজ ভেঙ্গে লরি ছড়ায়, গুরুতর তিন
Image

মান্ধাতা আমলের বেইলী ব্রিজ ভেঙ্গে লরি ছড়ায়, গুরুতর তিন

বিশেষ প্রতিনিধি, কমলপুর, ১৭ আগষ্ট৷৷ ধলাই জেলার কমলপুর-আমবাসা সড়কের রাখালতলী এলাকায় বেইলী ব্রিজ (লোহার সেতু) ভেঙ্গে বারো চাকার লড়ি ছড়ায়৷ আহত চালক সহ তিনজন৷ কমলপুরের সঙ্গে আমবাসার যোগাযোগা বিচ্ছিন্ন৷

এদিকে, এলাকাবাসীর পক্ষ থেকে বহুবা জানানো সত্বেও কমলপুর- আমবাসা সড়কের রাখালতলী এলাকার বেইলী ব্রীজের সংস্কারের কোন উদ্যোগ নেয়নি পুর্ত দপ্তর৷ road acccident copyআর পুর্ত পাপের খেসারত দিতে হচ্ছে যান চালক সহ সাধারণ মানুষকে৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ৷ মাল বোঝাই বারো চাকার একটি লরি আমবাসা তেকে কমলপুর যাওয়ার পথে রাখালতলী বেইলী ব্রিজটি পার হবার সময় আচমকা ব্রিজটি ভেঙ্গে পড়ে৷ তাতে টিআর-০১- ডিডি-৫৯৮৯ নম্বরের বারো চাকার লরিটি মালপত্র সহ উল্টে পড়ে ছড়াতে৷ তাছাড়া ঠিক তখন কমলপুর থেকে আমবাসা যাচ্ছিল আরেকটি মারুতী ভ্যান৷ ভ্যানটিও ফেঁসে যায় ভাঙ্গা ব্রিজের উপর৷ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং পুলিশ পৌঁছে৷ এই ব্রিটি ভেঙ্গে পড়ায় আমবাসা থেকে কমলপুরের মধ্যে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে৷ পুর্ত দপ্তরের আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছেন এবং ব্রিজ সংস্কারের বিষয়ে আলাপ আলোচনা চলছে বলে খবর পাওয়া গিয়েছে৷

এদিকে, লরির চালক ও দুই  সহচালক গুরুতর আহত হয়৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে কুলাই হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয় কুলাই হাসপাতাল থেকে৷ আহত তিনজনের বাড়িই আসামে৷ ব্রিজের উপর ফেঁসে যাওয়া মারুতী ভ্যানের নম্বর টি আর-০৪- বি- ০৫৮৫৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top