News Flash

Image

ফের নেশা সামগ্রী সহ আটক দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে: গোপন খবরের ভিত্তিতে নেশা কারবারিদের বিরুদ্ধে অভিযানে নামল এডি নগর থানার পুলিশ। মধ্য প্রতাপগড় জুয়েল ক্লাবের সামনে থেকে ব্রাউন সুগার সহ আটক করা হয়েছে দুই যুবককে। তাদের নাম সাগর ঘোষ ও পার্থদ্বীপ মজুমদার।

শনিবার রাতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৬০,০০০ টাকা হবে বলে জানিয়েছেন এডি নগর থানার ওসি।তাদের বিরুদ্ধে এন ডি পিএস আইনে এডি নগর থানায় মামলা করা হয়েছে।  আজ  পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে তাদে আদালতের সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি বিজয় দাস। তাদের রিমান্ডে নিয়ে তদন্তক্রমে এ নেশা কারবারের সঙ্গে যুক্ত অন্যান্যদের নাম ও বেরিয়ে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওসি বিজয় দাস।

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top