News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের পথ অবরোধ
Image

চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীদের পথ অবরোধ

আগরতলা, ৪ মে : চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কৈলাসহর পাইতরবাজার এলাকায় সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

উল্লেখ ,যে গতকাল রাত্রিবেলা পাইতর বাজার এলাকায় অরুন কুমার দেব নামে এক ব্যক্তির মিষ্টির দোকানে হাত সাফাই করে চোরের দল। এরই প্রতিবাদে সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে কৈলাশহর পাইতরবাজার এলাকায় পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ব্যবসায়ীদের অভিযোগ, গতকাল কৈলাশহর থানায় ও কৈলাশহর পুরপরিষদে চুরি কাণ্ড রোধ করার জন্য ডেপুটেশন দেওয়ার পরও আজ আবার কিভাবে চুরি-কাণ্ড সংঘটিত করল চোরের দল। তাই প্রকৃত চোরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতেই আজকের এই পথ অবরোধ সংগঠিত করে ব্যবসায়ীরা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসসার বাহিনী।

আরও জানা গিয়েছে, পূর্বেও অরুন কুমার রায় নামে ওই ব্যক্তির মিষ্টির দোকানে তিন তিনবার চুরি-কাণ্ড সংঘটিত করেছে চোরের দল। পাশাপাশি ওই এলাকার বিভিন্ন দোকানে প্রায় প্রতিদিনই চুরি-কাণ্ড সংগঠিত করছে চোরের দল।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top