News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্লোরিডায় আয়োজিত ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু
Image

ফ্লোরিডায় আয়োজিত ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ ম্যাচের টিকিট বিক্রি শুরু

পোর্ট অফ স্পেন, ১৭ আগস্ট (হি.স.) : টেস্ট সিরিজ শেষ হলে ওয়েস্ট ইন্ডিজজের বিরুদ্ধে টি-২০ সিরিজের দুটি ম্যাচ খেলবে ভারত| আগামী ২৭ ও ২৮ অাগস্ট Indian & West Indiesমার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত হচ্ছে এই দুই ম্যাটের টি-২০ সিরিজ| দুটি ম্যাচই হবে ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্কে| বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত পূর্ণশক্তির দল নিয়েই খেলবে| এই সিরিজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতে চাইছে বিসিসিআই| ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টি-২০ সিরিজের টিকিট বিক্রি| শুনতে অবিশ্বাস্য মনে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের দুটি ম্যাচের ভিআইপি টিকিটের জন্য খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় ৩০ হাজার টাকা| মার্কিন ডলারের হিসেবে এই টিকিটের দাম ৪৫০| ভিআইপি টিকিটের দাম বেশি হলেও, সাধারণ টিকিটের দাম খুব একটা বেশি নয়| একটি ম্যাচের নূ্যনতম টিকিটের দাম ৭৫ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় ৫,০০০ টাকা)| এছাড়া ১০০ মার্কিন ডলার, ১৫০ মার্কিন ডলার, ১৭৫ মার্কিন ডলার এবং ২৫০ মার্কিন ডলারের টিকিট রাখা হয়েছে|

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top