News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবিবারের মধ্যেই পেট্রোল পাম্প গুলিতে চাহিদা অনুযায়ী মিলতে পারে পেট্রোল এবং ডিজেল
Image

রবিবারের মধ্যেই পেট্রোল পাম্প গুলিতে চাহিদা অনুযায়ী মিলতে পারে পেট্রোল এবং ডিজেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: আগামী রবিবারের মধ্যেই পেট্রোল পাম্প গুলিতে চাহিদা অনুযায়ী মিলবে পেট্রোল এবং ডিজেল। এমনটাই জানা গেছে পেট্রোল পাম্প গুলির কর্তৃপক্ষদের তরফে।

উল্লেখ্য গত ২৭ এপ্রিল লামডিং সংলগ্ন এলাকায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিপাতের কারণে। যার ফলে আটকে গেছিল পন্যবাহী এবং যাত্রীবাহী বেশ কিছু রেলগাড়ি। বর্তমানে সারাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। যাত্রীবাহী ট্রেনগুলি ইতিমধ্যেই রওনা দিয়েছে। তারপরেই রওনা দেবে জ্বালানি বোঝাই রেল গাড়ি গুলি। ধারণা করা হচ্ছে শনিবারের মধ্যেই ট্রেনগুলি এসে ধর্মনগরে পৌঁছবে।। তারপরেই গাড়ির মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় পেট্রোল এবং ডিজেল সরবরাহ করা হবে। অর্থাৎ আগামী রবিবারের মধ্যেই পেট্রোল পাম্প গুলিতে চাহিদা অনুযায়ী পেট্রোল এবং ডিজেল মিলবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শুক্রবার সকাল থেকেই আগরতলা শহরের বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। সরকারের তরফে ইতিমধ্যেই পেট্রোল এবং ডিজেল এ রেশনিং ব্যবস্থা করা হয়েছে। যার ফলে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত হয়েই জ্বালানি সংগ্রহ করে রাখছেন। যার ফলে বাড়ছে পেট্রোল পাম্প গুলিতে দীর্ঘ লাইন। যদিও রাজ্য সরকারের তরফে বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে নির্দিষ্ট পরিমাণ পেট্রোল এবং ডিজেল বাইক এবং গাড়িতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top