News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেও এআইডিএসও
Image

ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেও এআইডিএসও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে আসামে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ হয় একটি বাস। যার ফলে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজধানীর বটতলা এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন এআইডিওয়াইও এবং এআইডিএসও।

এই দুর্ঘটনায় আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং রাজের যুবক-যুবতীদের স্বার্থে সকল পরীক্ষা কেন্দ্র রাজ্যে করা সহ বিভিন্ন দাবিতে সরব হয় এ দিন সংগঠনের নেতৃত্বরা। এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে এ আই ডি এস ও রাজ্য সভাপতি ভবতোষ দে বলেন, ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে গিয়ে যারা দুর্ঘটনা গ্রস্থ হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনার জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ। রাজ্যের বাইরে পরীক্ষা কেন্দ্র না করা হলে এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার কোন প্রশ্নই থাকতো না বলে দাবি করেন তিনি। তাই দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top