News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তীব্র গরমের মাঝে কল্যাণপুর গ্রামীণ ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ
Image

তীব্র গরমের মাঝে কল্যাণপুর গ্রামীণ ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ

কল্যাণপুর, ৩ মে : একদিকে তীব্র গরমের ঝাঁজে পুড়ছে রাজ্য, বৃষ্টির দেখা না পেয়ে দিশাহারা জনজীবন। এই অবস্থায় দাঁড়িয়ে প্রশাসন থেকে বারবার অনুনয় করা হচ্ছে সাধারণ মানুষ যাতে করে সচেতন থাকে এবং তীব্র দাবদাহের মধ্যে যাতে রাস্তায় না বেরুতে হয় সেই বিষয়টা নজরে রাখার জন্যও বারবার আবেদন রাখা হচ্ছে।


তবে এরই মধ্যে কল্যাণপুরের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামনের যে চিত্র সেই চিত্র প্রমাণ করছে সত্যি সত্যি সাধারণ মানুষের কপালটাই খারাপ। প্রচন্ড গরমের মাঝেও কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের ভেতরে বাইরে প্রচুর সংখ্যক গ্রাহক উপস্থিত থাকছেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে ব্যাংকের নাকি সফটওয়্যার সম্পর্কিত কিছু একটা গোলযোগ হয়েছে তার জন্য সমস্ত গ্রাহক বিশেষ করে যারা রেগা কাজের পারিশ্রমিক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকেন তাদেরকে রীতিমতো লাইন ধরে পুনরায় আধার লিংক করতে হচ্ছে।
স্বাভাবিকভাবেই সহজেই অনুমেয় এই গরমের মধ্যে এভাবে ভিড় করে আধার লিংকে করতে গিয়ে কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের একাংশ গ্রাহককে প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে। গোটা বিষয় নিয়ে বিভিন্ন অংশের গ্রাহকদের সাথে কথা বললে তারা এ বিষয়ে তাদের যে প্রচন্ড অসুবিধা হচ্ছে তা স্বীকার করার পাশাপাশি দাবি করেন যাতে করে এই সমস্যা অনতিবিলম্বে সমাধান করা যায় তার জন্য ব্যাংক কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top