নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২ মে: বাড়ির টিউবওয়েল থেকে জল তুলতে গিয়ে মৃত্যু হল এক মহিলার। টিউবওয়েলের সাথে ছিল জল উত্তোলক মোটর, সেই মোটর চালাতে গিয়ে এক মহিলা বিদ্যুৎসংযোগ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। ঘটনাটি ঘটেছে সাড়ে তিনটা নাগাদ কমলপুরের মায়াছড়ি পঞ্চায়েতের দশ নং এলাকায়। মৃত মহিলার নাম রানী খয়রা (৪১)স্বামী বাবুল খয়রা। তাদের বাড়ির টিউবওয়েলের মধ্যে যে মটর ছিল, এর তার ছিঁড়ে কলে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। বাড়ির মানুষ কিছুক্ষন পর টের পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরে খবর করলে তারা গিয়ে মহিলাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করে। মহিলার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

জল তুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু মহিলার
Tags:
Releated Posts
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী
আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…
ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা
আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…
ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…
রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…


















