News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিকব্যাধির বিরুদ্ধে সচেতনতা শিবির অনুষ্ঠিত
Image

বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিকব্যাধির বিরুদ্ধে সচেতনতা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, গোলাঘাটি, ২৯ এপ্রিল: রাজ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা বাড়তির দিকে যাচ্ছে কিছুতেই তার লাগাম টানা যাচ্ছে না। তারপরে সমাজ ধ্বংস হচ্ছে। তবে এক্ষেত্রে কিছু কিছু অপরাধমূলক ঘটনা সচেতনতার অভাবে হচ্ছে। এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সচেতনতা একান্ত প্রয়োজনীয়।

সোমবার দুপুরে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার এক সাংবাদিকের উদ্যোগে এলাকার মুসলিম পাড়ায় বাল্যবিবাহ, সাইবার সংক্রান্ত বিষয়ক অপরাধ এবং নেশা মুক্ত সমাজ গঠনের একদিনের এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী, আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ, কাঞ্চন মালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার, সাংবাদিক অমিত চৌধুরী, মিঠুন মিয়া, সমরজিৎ চৌধুরী সহপাড়ার পুরুষ মহিলা থেকে শুরু করে ছোট ছোট শিশুরাও উপস্থিত ছিলেন।

এদিনের এই সচেতনতা মূলক শিবিরে বাল্যবিবাহ আইন, বাল্যবিবাহের কুফল এবং বাল্যবিবাহ রোধ করতে কি কি করণীয় সেসব বিষয়ে আলোচনা সহ সাইবার অপরাধ থেকে সচেতন থাকতে এবং নেশামুক্ত সমাজ সংগঠনে বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

তারা এদিন জানিয়েছেন বর্তমান সমাজে বাল্যবিবাহ এবং নেশা সমাজের প্রতিটি মানুষের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাই এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে তার পাশাপাশি একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে শিক্ষা অত্যাবশক। তাই তারা বাল্যবিবাহ, সাইবার অপরাধ এবং নেশা মুক্ত সমাজ গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেন।

Releated Posts

রাজঘাটে শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মার

আগরতলা, ৬ এপ্রিল : এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজঘাট এলাকায় ব্যাপক শক্তি প্রদর্শন করলেন তিপ্রা মথা দলের প্রার্থী…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

তিপরা মথায় যোগ দিলেন বিজেপির মন্ডল সভাপতি ডা. রতি মোহন ত্রিপুরা

আগরতলা, ৬ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কার মুখে পড়ল ভারতীয় জনতা পার্টি। দলের প্রতিষ্ঠা দিবসের দিনই বিজেপি…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top