ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বল এখন স্বয়ং পি টি ঊষা-র কোর্টে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নীতি নির্দেশিকা ত্রিপুরার কে অক্ষরে অক্ষরে পালন করবেন তার ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষায়। দিল্লিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠকে সোমবার ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের কাছে প্রেরিত আমন্ত্রণ বার্তা অনুযায়ী চেয়ারম্যান রতন সাহা, জেনারেল সেক্রেটারি সুজিত রায় এবং জয়েন্ট সেক্রেটারি লিটন সাহা উপস্থিত ছিলেন। সার্বিক বিষয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি তথা পদ্মশ্রী পি টি ঊষা অবহিত হন। এবং অতি শীঘ্রই ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশনের সর্বসম্মতি ক্রমে গৃহীত সিদ্ধান্ত জানানো হবে। ত্রিপুরার প্রতিনিধিবর্গ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের সদস্য এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার কার্যকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

আই.ও.এ-র সভাপতি পি টি ঊষা সকাশে ত্রিপুরা অলিম্পিক অ্যাসো
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















