News Flash

  • Home
  • খেলা
  • আবারও সেরা তেজশ্বী, অঙ্কিতও দুর্দান্ত হার্ভেকে হারিয়ে সেমিতে ইউনাইটেড ফ্রেন্ডস
Image

আবারও সেরা তেজশ্বী, অঙ্কিতও দুর্দান্ত হার্ভেকে হারিয়ে সেমিতে ইউনাইটেড ফ্রেন্ডস

ইউনাটেড ফ্রেন্ডস-‌২১৯

হার্ভে-‌১৮৬

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আবারও সেরা তেজস্বী, অঙ্কিতও দুর্দান্ত। প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে উঠলো শক্তিশালী ইউনাইটেড ফ্রেন্ডস। পরাজিত করলো হার্ভে কে। পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেলেও হার্ভের ক্রিকেটাররা যথেষ্ট বেগ দিয়েছে ইউনাটেড ফ্রেন্ডসকে। পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইউনাটেড ফ্রেন্ডস ৩৩ রানে পরাজিত করলো হার্ভেকে। প্রথমে ব্যাট নিয়ে ইউনাটেড ফ্রেন্ডসের গড়া ২১৯ রানের জবাবে হার্ভে ১৮৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের তেজশ্বী জশোয়াল প্রথমে ব্যাট হাতে শতরান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া অঙ্কিত প্রতাপ শর্মা ৬৩ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইউনাটেড ফ্রেন্ডস ৪৭.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৯ রান করে। দলের পক্ষে তেজশ্বী জশোয়াল ‌জয়ী ১৩৯ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে চোখঝলসানো ১০২ রান করেন। তৃতীয় উইকেটে অঙ্কিত প্রতাপ সিং-‌য়ের সঙ্গে ১১২ রান যোগ করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন। অঙ্কিত ৬৩ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, সেন্টু সরকার ২২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং প্রীন্স রাণা ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। হার্ভের পক্ষে স্বরব সাহানি ২৯ রানে ৩ টি, অর্কজিৎ রায় ২৭ রানে এবং জয়দীপ দেব ৩৯ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে দলনায়ক রিয়াজ উদ্দিনের দুরন্ত ব্যাটিং সত্বেও কাঙ্কিত লক্ষ্যে পৌঁছতে পারেনি হার্ভে। দল ৪০.‌১ ওভারে গুটিয়ে যায় ১৮৬ রানে। দলের পক্ষে রিয়াজ ৯২ বল খেলে ১৬ টি বাউন্ডারির সাহায্যে ৮৭, কিষান মুড়াসিং ২৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫, রোহিত ঘোষ ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং• আরমান হোসেন ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে অঙ্কিত প্রতাপ সিং ১৩ রানে, প্রীন্স রাণা ২৯ রানে ৩ টি করে এবং তেজশ্বী জশোয়াল ৩৩ রানে ২ টি উইকেট দখল করেন। অলরাউন্ডার তেজস্বী পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top