News Flash

Image

সংস্কারের অভাবে বন্ধ মাছ চাষ

আগরতলা, ২৯ এপ্রিল : সংস্কারের অভাবে উদয়পুরে বন্ধ মাছ চাষ।অমর সাগর পশ্চিম পাড় এলাকায় মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ের অধীনে থাকা পাঁচ থেকে সাতটি পুকুর সংস্কারের অভাবে বর্তমানে কচুরিপানা এবং জঙ্গলে পরিণত হয়েছে।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে অমর সাগর পশ্চিম পাড় এলাকায় মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয়ের অধীনে থাকা পাঁচ থেকে সাতটি পুকুর সংস্কারের অভাবে বর্তমানে কচুরিপানা এবং জঙ্গলে পরিণত হয়েছে। ফলে, বন্ধ হয়ে গিয়েছে মাছ চাষ । মৎস্য দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিকরা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে মাছ চাষ করার জন্য এগিয়ে না আসার ফলে বর্তমানে বিভিন্ন গাছ-গাছালি কচুরিপানায় পরিণত হয়েছে । বাজারে প্রতিদিন চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ।

অমর সাগর পশ্চিম পাড় এলাকার স্থায়ী বাসিন্দারা দাবি, যদি মৎস্য দপ্তর থেকে সরকারিভাবে মাছ চাষ করে বিক্রি করা হতো তাহলে জনগণ সরকারি দামে খুব সহসায় মাছ ক্রয় করে নিয়ে আসতে পারতো। কিন্তু মৎস্য দপ্তরের কোন ধরনের মাছ চাষ না করার ফলে দিনের পর দিন একদিকে যেমন পুকুর ধ্বংস হচ্ছে অন্যদিকে অমর সাগরের সুস্বাদু মাছ খাবার থেকে বঞ্চিত হচ্ছে জনগণ ।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top