News Flash

Image

উমরাংসোতে একটি সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ

হাফলং (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে অবস্থিত ‘ডালমিয়া সিমেন্ট’-এর বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে।

দীর্ঘদিন থেকে উমরাংসোর স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছেন, ডালমিয়া সিমেন্ট কোম্পানি উমরাংসো এলাকার প্রাকৃতিক সম্পদ ধ্বংস করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ দূষিত করছে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা বেজায় বেড়েছে। এ ধরনের অভিযোগ যে অযৌক্তিক নয় তার প্রমাণ মিলেছে।

উমরাংসোর ২৩ কিলো এলাকায় এএস ০১ পিসি ৪৫৯৩ নম্বরের একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত লরিতে ছিলে বর্জ্য, আবর্জনা। এগুলি নিয়ে আসা হচ্ছিল ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে।

প্রশ্ন উঠেছে, ওই সব বর্জ্য আবর্জনা কেন উমরাংসো ডালমিয়া সিমেন্ট কোম্পানিতে নিয়ে আসা হচ্ছিল? কোথা থেকে আবর্জনাগুলো নিয়ে হচ্ছিল। দুর্ঘটনাগ্রস্ত লৰির চালক জানিয়েছেন, গুয়াহাটি মিউনিসিপাল কর্পোরেশনের অন্তর্গত বরাগাঁও থেকে আবর্জনাগুলি নিয়ে আসছিলেন তিনি। তিনি নিজে এর আগে সাত ট্রিপ আবর্জনা নিয়ে এসেছেন ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে। কিন্তু ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ এই সব আবর্জনা দিয়ে কী করে সে সবের কিছুই তাঁরা জানা নেই। চালক জানান, এভাবে প্রায় সময়ই গুয়াহাটি থেকে আবর্জনা নিয়ে আসা হয় উমরাংসোতে।

জানা গেছে, গুয়াহাটি থেকে নিয়ে আসা এই সব বর্জ্য আবর্জনা উমরাংসো ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরিতে জ্বালানো হয়। যা এক ভয়ংকর ঘটনা। কারণ এ সব আবর্জনা যখন জ্বালানো, তখন এর ধোঁয়া গোটা উমরাংসো শহরে ছড়িয়ে পড়ে। এতে প্রাকৃতিক পরিবেশের ওপর যেমন প্রভাব পড়ছে ঠিক তেমনি, স্থানীয় মানুষের স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। তাই স্থানীয় মানুষজন এ ব্যাপারে অভিযোগ উত্থাপন করলেও সরকার বা প্রাশাসন কিন্তু ডালমিয়া সিমেন্টের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে উমরাংসোর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top