News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোট পড়েছে ৮০.৩৬ শতাংশ, সবথেকে বেশি ভোট পড়েছে খোয়াই বিধানসভায়, সবথেকে কম কাঞ্চনপুরে
Image

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোট পড়েছে ৮০.৩৬ শতাংশ, সবথেকে বেশি ভোট পড়েছে খোয়াই বিধানসভায়, সবথেকে কম কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: গত ২৬ এপ্রিল সম্পূর্ণ হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট দান পর্ব। এই লোকসভা আসনে মোট ভোট পড়েছে ৮০. ৩৬ শতাংশ। এই লোকসভা আসনের আওতায় মোট ৩ টি বিধানসভা এলাকার ছিল।

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৯৬ হাজার ৭৬১ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭ লক্ষ ২ হাজার ৫১১ জন, মহিলা ভোটার রয়েছে ৬ লক্ষ ৯৪ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। যার মধ্যে ভোট দান করেছেন মোট ১১ লক্ষ ২২ হাজার ৪২৪ জন ভোটার। ভোটদানকারী মহিলা ভোটারের সংখ্যা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ৫ লক্ষ ৫৫ হাজার ৩৪ জন, পুরুষ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ ৬৭ হাজার ৩৮৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৪ জন।

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সবথেকে বেশি ভোট পড়েছে খোয়াই বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৬.৯২ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার ৪৩৩০৭ জন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২১৬৩৭, মহিলা ভোটার ২১৬৭০ জন। এই লোকসভা নির্বাচনে ভোট দান করেছেন মোট ৩৭৬৪৩ ভোটার, যার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ১৮৬০২জন, এবং পুরুষ ভোটার ১৯০৪১জন।

পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে সবথেকে কম  ভোট প্রদান করা হয়েছে কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ৭২.৪১ শতাংশ ভোট পড়েছে। এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫২ ৬৭২ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ৩৮১৪০ জন। এই কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন ২৬৫২৭ জন, যার মধ্যে ভোট দান করেছেন ১৯৭৪৪ জন, মহিলা ভোটার রয়েছেন ২৬১৪৪ জন, যার মধ্যে ভোট দান করেছেন ১৮৩৯৬ জন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৩ জন। তবে ভোট দান করেছেন মাত্র চারজন।

Releated Posts

কৈলাসহরে নির্মীয়মাণ ২০০ আসন বিশিষ্ট যুব আবাস পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১ আগস্ট: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় শনিবার ঊনকোটি জেলার কৈলাসহর পৌর…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top