News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র দাবদাহে বর্ধিত করা হল স্কুল ছুটির দিনক্ষণ, আগামী ১ মে পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয়গুলো
Image

তীব্র দাবদাহে বর্ধিত করা হল স্কুল ছুটির দিনক্ষণ, আগামী ১ মে পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যালয়গুলো

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: তীব্র তাপ প্রবাহ থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে ইতিমধ্যে  ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর। গত ২৪ এপ্রিল ২০২৪ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সমস্ত সরকারি, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় ও এডিসির বিদ্যালয়ে গুলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল শিক্ষা দপ্তর। এবারে এই ছুটি বৃদ্ধি করে ১ মে পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আগামী ১ মে পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৭ তারিখ পর্যন্ত তীব্র গরমের কারণে যে ছুটি ঘোষণা করা হয়েছিল সেটিকে বর্ধিত করে ২৯.০৪.২৪ থেকে ০১.৫.২৪ পর্যন্ত করা হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যে আবহাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি লক্ষ্য করা যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। এই সময়ে রাজ্যবাসীকে নিজেদের শরীরের প্রতি যত্নবান হতে আহবানও করা হয়েছে।

সেই দিকে নজর রেখে তীব্র গরমে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে অনেক অভিভাবকরা এই চিন্তায় ছিলেন। সেই দিক বিবেচনা করে এবার রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের এই তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা করতে ছুটি ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক মহল

Releated Posts

২০ জুন ত্রিপুরা সফরে আসছেন এনডিডিবি-র চেয়ারম্যান ড. মীনেশ সি. শাহ, প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১২ জুন : আগামী ২০ জুন ত্রিপুরা সফরে আসছেন ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর চেয়ারম্যান ড. মীনেশ…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top