News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আধারে দোকানে আগুন, অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা 
Image

রাতের আধারে দোকানে আগুন, অল্পেতে রক্ষা পেল গোটা এলাকা 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ এপ্রিল:  কৈলাসহর পুরপরিষদের অধীনে দক্ষিণ কালিপুর ১৪নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সিন্টু সরকার বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় একটি মুদির দোকান দিয়ে আসছেন।

রবিবার সকালবেলা উনার এক নিকট আত্মীয় উনাকে ডেকে বলেন যে কে বা কারা শনিবার গভীররাতে তার দোকানে আগুন লাগিয়েছে। পাশাপাশি দোকানের সামনে দুটি বোতল পাওয়া যায়। যার মধ্যে কেরোসিন ও পেট্রোল রয়েছে। এমনকি দোকানের সামনের দিক আগুনে কিছুটা পুড়ে যায়। এরপর তিনি ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনার সত্যতা তিনি খুঁজে পান। এই ঘটনায় অল্পেতে রক্ষা পায় চারপাশে থাকা বাড়িঘর।

যদি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো ওই এলাকায় গতকাল গভীর রাতে তবে ব্যাপক ক্ষয় ক্ষতি হতো বলে ধারণা এলাকাবাসীর। তবে কারা এই কাজ করলো সেই বিষয়ে কিছু জানা যায়নি।  উক্ত বিষয় নিয়ে সিন্টু সরকার কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোকান মালিক সিন্টু সরকার বলেন তিনি শাসকদলের একজন সক্রিয় কর্মী। তাই রাজনৈতিক স্বার্থচরিতার্থ করতেই দুষ্কৃতীরা উনার দোকানের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে।  তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন পুলিশ প্রশাসনের কাছে।

Releated Posts

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top