News Flash

  • Home
  • দেশ
  • লুকিয়ে টাকা পাচারের চেষ্টা, মৈত্রীতে চড়ার আগেই গ্রেফতার বাংলাদেশি
Image

লুকিয়ে টাকা পাচারের চেষ্টা, মৈত্রীতে চড়ার আগেই গ্রেফতার বাংলাদেশি

কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.): শনিবার কলকাতা স্টেশন থেকে গ্রেফতার হলেন এক বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ জলিল। তাঁর বাড়ি বাংলাদেশের রায়গঞ্জের শরিয়তপুরে। তাঁর কাছ থেকে ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে আরপিএফ ও কাস্টমস। পাশাপাশি মিলেছে ১০,৭০০ মার্কিন ডলারও।

সূত্রের খবর, শনিবার কলকাতা স্টেশনে মৈত্রী এক্সপ্রেস ধরতে এসেছিলেন বাংলাদেশের জলিল। সকাল সাড়ে ছটা নাগাদ আরপিএফ ও কাস্টমস পরীক্ষার সময় তাঁর কাছ থেকে মিক্সচার-গ্রাইন্ডার মেলে।

এটি দেখে সন্দেহ হয় আরপিএফ ইন্সপেক্টর রমেশচন্দ্র জোশীর। তার পর কাস্টমসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নির্দেশে গ্রাইন্ডার মেশিনটি খোলা হয়। ভিতরে কালো কাগজে মোড়া রোল দেখা যায়। যা খুলতেই ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯২ হাজার টাকা ও ১০,৭০০ মার্কিন ডলার মেলে। এর পরই টাকা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় জলিলকে। তথ্য না দিয়ে এই অর্থ পাচারের জন্য তাঁকে বৈদেশিক মুদ্রা পাচারের আইনে দোষী সাব্যস্ত করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগকারী দুটি ট্রেন রয়েছে। মৈত্রী ও বন্ধন। কলকাতা স্টেশন থেকে চলে ট্রেন দুটি। সকাল ৭.১০ মিনিটে মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়ে। তার আগে যাত্রীদের অভিবাসন দফতর চেকিং করে।

অভিযোগ, এই ট্রেনে পণ্য পাচার চলে রমরমিয়ে। আগে বিএসএফ প্রহরার দায়িত্বে থাকলেও বেশ কিছু মাস আগে তারা দায়িত্ব ছেড়েছে। এখন দায়িত্ব সামলায় আরপিএফ ও জিআরপি। সঙ্গে থাকে কাস্টমস। তা সত্বেও এই ধরণের পাচারের ঘটনা ঘটছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রেল কর্তারা।

Releated Posts

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top